![]() কলাপাড়া-রাঙ্গাবালীতে ৪১ হাজার পরিবার পাচ্ছে ঈদের বিশেষ ভিজিএফ
১৪ August ২০১২ Tuesday ৫:৪৮:৫৬ PM
কলাপাড়া, ১৪ আগস্ট (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম)::: পটুয়াখালী জেলার কলাপাড়া-রাঙ্গাবালী এলাকায় ৪১ হাজার ৯৯ পরিবার ঈদ উপলক্ষ্যে বিশেষ ভিজিএফএর সহায়তা পাচ্ছে। প্রত্যেক পরিবার সহায়তা হিসাবে ১০ কেজি করে চাল দেওয়া হবে। দরিদ্র, অসহায় মানুষকে ঈদ উপলক্ষ্যে বিশেষ খাদ্য সহায়তা হিসাবে এই চাল সরকারিভাবে প্রদান করা হচ্ছে। আজ মঙ্গলবার থেকে এই চাল বিতরণ শুরু হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, এবছর কলাপাড়ায় ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ২৮ হাজার ৪৭১ পরিবার এই খাদ্য সহায়তা পাচ্ছে। এছাড়া নবগঠিত রাঙ্গাবালী উপজেলায় ১২ হাজার ৬২৮ পরিবার ভিজিএফ এর বিশেষ খাদ্য সহায়তা পাচ্ছে। (আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/প্র/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
