![]() করোনা ভীতি কাটিয়ে নতুন জীবনের সন্ধানে নিউইয়র্কে বরিশালবাসী
১১ September ২০২০ Friday ১:০৩:২১ PM
নিউ ইয়র্ক প্রতিনিধিঃ ![]() করোনায় বিপর্যস্ত নিউইয়র্কে গত এক মাস যাবত সংক্রমণের হার একেবারেই কমে যাওয়ায় পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ায় প্রবাসীরা গা ঝাড়া দিয়ে উঠার চেষ্টা করছেন। সিটির আশপাশের প্রায় প্রতিটি পার্কেই অন্য কমিউনিটির মত বাংলাদেশিরাও সপরিবারে ‘বনভোজন’-এ মিলিত হচ্ছেন। গত রবিবার এমনি একটি বর্ণিল উৎসবে মিলিত হন বরিশাল বিভাগের প্রবাসীরা। ‘প্রবাসী বরিশাল বিভাগীয় ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি’র ব্যানারে শতশত নারী-পুরুষ আর শিশুর উচ্ছ্বল উপস্থিতিতে ‘ফ্লাশিং মেডোজ করোনা পার্ক’ যেন একখন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল। করোনার আতংক এখনও বিদ্যমান থাকায় প্রচলিত রীতি অনুযায়ী নানা ধরনের খেলাধূলার আয়োজন করা সম্ভব না হলেও শিশু-কিশোররা মুক্ত বিহঙ্গের ন্যায় পার্ক চষে বেড়িয়েছেন। টানা ৯০ দিন লকডাউনের পর কয়েক সপ্তাহ আগে পর্যায়ক্রমে অফিস-আদালতসহ ব্যবসা কেন্দ্র খোলা হলেও পার্কগুলোতে তালু ঝুলছিল। সেই তালা গতমাসে খুলে দেয়া হয়েছে ৫০ জনের কম লোক জড়ো হওয়ার শর্তে। সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার গ্রহণের আগ পর্যন্ত সকলের জন্যেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বরিশালের প্রবাসীরাও সেই রীতি মেনেই দিনভর পার্কেই রান্না করেন এবং হৈ-হুল্লুড়ের মধ্যে সে সব খাবার গ্রহণ করেন। মহামারিতে অনেকে প্রিয়জন, প্রিয় পরিচিতজনকে হারিয়েছেন। এখনও কেউ কেউ চিকিৎসাধীন রয়েছেন। এমন ভীতিকর পরিস্থিতিতে কে কীভাবে দিন কাটিয়েছেন-সেসব ছিল গল্প-আড্ডার প্রধান বিষয়। পুনরায় সকলে মিলিত হতে পেরে শুরুতেই পরমকরুণাময়ের শোকরিয়া আদায় করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

