" />
AmaderBarisal.com Logo

দৌলতখানে অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ


আমাদেরবরিশাল.কম

১১ September ২০২০ Friday ৮:৩৯:৫২ PM

মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধি:

দৌলতখানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে ঘরে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং ও সচেতনতা সভা করেছেন নৌ-বাহিনী।

আজ শুক্রবার সকাল ১১টায় দৌলতখান বাজারের পৌর শহরের দক্ষিণ মাথায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে ব্যবসায়ীদেরকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহাররের সুফল সম্পর্কে সচেতনতা সভা করেন ভোলা নৌ-বাহিনীর লেফটেন্যান্ট এম মোহাইমেনুল হক মৃদু।

এ ছাড়াও ঘরে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে,চাল, ডাল, তেল, চিনি, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । এ সময় নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।