![]() মা ইলিশ রক্ষায় দৌলতখানে সচেতনতা সভা
৪ October ২০২০ Sunday ৪:৪৩:১৪ PM
রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান(ভোলা)প্রতিনিধিঃ ![]() আগামী ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর এই ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দন্ডের বিধান রয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১ টায় দৌলতখানের বিভিন্ন মাছঘাটে প্রজনন মৌসুমে মেঘনা নদীর মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে দৌলতখানের মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সঞ্চালনায় সচেতনতা সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর মোঃ সিরাজ, জোবায়ের হোসেন জাবু, মৎস্য ব্যবসায়ী আব্দুল হাই, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ সোহেব। এসময় বক্তারা বলেন, যদি প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ করা যায়, তাহলে আগামী মৌসুমে আরও বেশি পরিমাণে ইলিশ পাওয়া যাবে। সে জন্য সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে। ইলিশসহ সব মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আইন মানার জন্য জেলেদের শপথ করানো হয়। এ সময়ে মা-ইলিশ ধরা বন্ধ করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ ইলিশের খনিতে পরিণত হবে। তাঁরা বলেন, মা-ইলিশের পাশাপাশি জাটকাও ধরা বন্ধ করতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশ বিক্রি করে জেলেরা যেমন লাভবান হবেন। পাশাপাশি বাঙালির রসনাবিলাস সম্ভব হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

