" />
AmaderBarisal.com Logo

‘একই নকশার মসজিদ নির্মাণে মুসলিম ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে’


আমাদেরবরিশাল.কম

১৬ October ২০২০ Friday ৬:৩৪:৪৫ PM

নগর প্রতিনিধিঃ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, সৌদি আরবের অর্থায়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে দেশের সব উপজেলা ও জেলা সদরে একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। সব মসজিদ হবে একই নকশা ও ডিজাইনের। এতে দেশের মুসলিম ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। দৃষ্টিনন্দন মসজিদগুলো দর্শনীয় স্থানে পরিনত হবে। এই মসজিদে নামাজ আদায় করে মুসল্লীদের ইমান এবং ইসলামিক ঐক্য আরও মজবুত হবে। 

শুক্রবার জুমার নামাজের পর নগরীর দক্ষিণ আলেকান্দা সরকারি বাসভবন চত্ত্বরে বরিশাল জেলা সদরের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। সারা দেশের সব জেলা ও উপজেলায় একই ডিজাইনের মসজিদ নির্মাণ প্রধানমন্ত্রীর উন্নয়নের সুফল বলে মন্তব্য করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শহীদুল ইসলাম, বাস্তবায়নকারী সংস্থা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জেলাল্ড অলিভার গুদা এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, সরকার যে ইসলামকে ভালোবাসে, ইসলামের উন্নয়নে সরকার আন্তরিক তার উৎকৃষ্ট উদাহরন এই মডেল মসজিদ প্রকল্প। জেলার ১০ উপজেলায় ১০ টি এবং জেলা সদরে ১টিসহ মোট ১১টি মসজিদ নির্মিত হচ্ছে বরিশালে। ইতিমধ্যে ১১টি মসজিদের নির্মাণ অনেক দূর এগিয়ে গেছে বলে জানান জেলা প্রশাসক। 

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণপূর্ত বিভাগ এই মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়ন করছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।