![]() দৌলতখানে পৌর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন
১৮ October ২০২০ Sunday ৪:৩১:৪৪ PM
মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধি: ![]() ভোলার দৌলতখান উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১৮অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পৌর যুবদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে পৌর যুবদলের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আলমগীর হোসেনকে পৌর যুবদলের আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সভায় পৌর যুবদলের সাবেক সভাপতি ফরাজী আবদুল কাদের এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জহুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি হাজী আবুবকর ছিদ্দিক, বিশেষ অতিথি পৌর বিএনপির সহ-সভাপতি হাজী আকবর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল , সাংগঠনিক সম্পাদক কাজি মোহাম্মদ কামাল, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক মাহাবুব মোরশেদ কুট্টি, সাবেক উপজেলা যুবদল সাধারন সম্পাদক মোশিয়ুর রহমান লিটন , সহ সাংগঠনিক মোঃ জুয়েল মাহমুদ জুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মির্জা মনির, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুন্সি মোহাম্মদ রাসেলসহ বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

