দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে দৌলতখান পৌরসভার নির্বাচন ।আগামী ডিসেম্বর ও জানুয়ারীতে অনুষ্ঠিত হতে পারে পৌর নির্বাচন।৯টি ওয়ার্ড রয়েছে দৌলতখান পৌরসভায় ।এরই মধ্যে সম্ভাব্য কিউন্সিলর প্রার্থীরা সমাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে গনসংযোগ শুরু করেছেন। এবার আসন্ন পৌর নির্বাচনে দৌলতখান পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের আলোচনায় ও জনপ্রিয়তায় বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম ও সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম বিপ্লব ও সাবেক পৌর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রবের নাম। তাদেরকে দৌলতখান পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় স্থানীয় ওই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ওই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তাদেরকে দেখতে চেয়ে নিজ নিজ আইডি থেকে একাধিক পোস্ট দিয়েছেন তাদের সমর্থক কর্মীরা। এছাড়া ওই এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক যোদ্ধা, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীদের প্রানের দাবী জানিয়ে তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মা্ধ্যেমে ফেইজবুকে পোষ্টের মাধ্যমে সমর্থন জানিয়ে ভোলা -২ আসনের সংসদ আলী আজম মুকুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এই প্রার্থীরা রাজনীতিতে সংযুক্ত হওয়ার পর থেকেই ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের রাজনৈতিক আদর্শের অনুসারী হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। সুদীর্ঘ সময়ের রাজনৈতিক অঙ্গনে এই তিন প্রার্থী ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পুরো উপজেলা জুড়ে সুপরিচিত। স্থানীয় আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জানান. পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জনপ্রিয়তায় এই তিন জনের নাম। দলের সঙ্গে সম্পৃক্ততা ও দলীয় যে কোন প্রোগ্রামে তাদের ভুমিকা অনেক প্রশংসনীয়, ওই ওয়ার্ডের মানুষের আপদবিপদে সর্বদা তারা মানুষের পাশে দাঁড়ান। সেই সকল দৃষ্টিকোন থেকে নিঃসন্দেহে তারা তিনজনই যোগ্য প্রার্থী। বর্তমান কাউন্সিলর নূরুল ইসলাম বলেন, আমি পরপর দু’বার বিজয়ী হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমার অভিভাবক ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের নির্দেশে পৌর মেয়র জাকির হোসেন তালুকদারের সহযোগীতায় এলাকার বেশির ভাগ সমস্যার সমাধান করেছি। এছাড়াও সার্বিক উন্নয়নে সর্বদা নিয়োজিত ছিলাম। এ পযন্ত পৌর ৪ নম্বর ওয়ার্ডে ১৫টি গভির নলকুপ, ৭টি কাভার ড্রেন, ও মহিলা কলেজের সংযোগ সড়ক নির্মাণ হযেছে। এছাড়াও দৌলতখান মহিলা কলেজ হতে- ভোলা সড়ক পযন্ত একটি আধুনিক সড়কের কাজ চলমান রয়েছে। এমপি আলী আজম মুকুলের প্রতিশ্রুতি অনুযায়ী চরখলিফা মাদ্রাসায় একটি ৩৯ লাখ টাকা ব্যয়ে আধুনিক টয়লেট নির্মাণ করা হয়েছে , বর্তামেন চারটি রাস্তা ও একটি ড্রেনেজ কাজ চলমান রয়েছে। অন্য সম্ভাব্য প্রার্থী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম বিপ্লব জানান, আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখব। নির্বাচিত হলে প্রতিটি রোডভিত্তিক এলাকার সার্বিক সমস্যা ও পরিষ্কার রাখার জন্য কমিউনিটিভিত্তিক কমিটি সেন্টার নির্মাণ করব। বর্জ্য ব্যবস্থাপনা ও ময়লা নির্ধারিত জায়গায় যাতে ফেলা হয় সেই ব্যবস্থা নেব। একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে যেভাবে গড়ে তোলা যায় আমি সেই চেষ্টা করব। এছাড়াও মুসলমানদের জন্য একটি আধুনিক মসজিদ ও হিন্দু সম্প্রদায়ের জন্য একটি আধুনিক মন্দির স্থাপন করার আসা ব্যক্ত করেন এই প্রার্থী। আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক পৌর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রব জানান, জননেত্রী শেখ হাসিনার আমি একজন আদর্শ সৈনিক। আমি নির্বিাচিত হলে এই ওয়ার্ডের জনগণের দৌড় গোড়ায় সেবা পৌছিয়ে দিবো। আমি আশাবাদী, সুযোগ পেলে নতুন প্রজন্মের জন্য মাদক সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যুতা ও দুর্নীতিমুক্ত সুন্দর পরিচ্ছন্ন ডিজিটাল ওয়ার্ডে রূপান্তর করব এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখব। নির্বাচিত হলে প্রতিটি রোডভিত্তিক এলাকার সার্বিক সমস্যা ও পরিষ্কার রাখার জন্য কমিউনিটি ভিত্তিক কমিটি সেন্টার নির্মাণ করব। প্রার্থীরা আরও জানান, আমাদের সকল সিদ্ধান্ত হলো যে মানুষ টির আদর্শ অনুসরণ করে জীবনের সুদীর্ঘ সময় অতিবাহিত করে আসছি সে প্রিয় নেতা আধুনিক উন্নত ভোলা-২ আসন গড়ার কারিগর প্রিয় নেতা আলী আজম মুকুল এমপির উপর। তাই সর্বোপরি বিষয় টি উনার হাতে, তবে প্রিয় নেতা আলী আজম মুকুল এমপির সিগনাল পেলে ইনশাআল্লাহ আমরা নির্বাচন করতে প্রস্তুত। এবং নির্বাচিত হলে আমাদের রাজনৈতিক অভিভাবক আদর্শ প্রিয় নেতা অলী আজম মুকুল এমপির সুদীর্ঘ সময়ের সোনালী অর্জন অটুট রাখবো।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।