" />
AmaderBarisal.com Logo

‘সর্বকালের সেরা’ বন্ড স্যার শন কনারি আর নেই


আমাদেরবরিশাল.কম

৩১ October ২০২০ Saturday ৭:৩৭:৪৮ PM

অনলাইন নিউজ ডেস্কঃ

জেমস বন্ড অভিনেতা স্যার শন কনারি আর নেই। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রেডিও টাইমস-এর পাঠক এবং দর্শকদের ভোটে সর্বকালের সেরা বন্ড নির্বাচিত হয়েছিলেন।

পরিবারের বরাত দিয়ে শনিবার দুপুর ১টার দিকে (লন্ডন স্থানীয় সময়) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রথমে কনারির মৃত্যুর খবর জানায়। তবে এ অভিনেতার মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি সংবাদ মাধ্যমটি।ষাটের দশকের সেই প্রথম জেমস বন্ড ১৯৭১ সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন। কিংবদন্তি এই অভিনেতা ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইন্ডিয়ানা জোনস এবং ‘দ্য রকের’ মতো ছবিতেও অভিনয় করেছেন।

‘দ্য আনটাচেবল’-এ আইরিশ পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য কনারি ১৯৮৮ সালে অস্কার পান। বছর বিশেক আগে রানির কাছ থেকে নাইট উপাধি পান। গত আগস্টে তিনি ৯০তম জন্মদিন উদযাপন করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।