![]() আমার মেয়ে শ্রীময়ি
১১ November ২০২০ Wednesday ৭:৩১:১৮ PM
কৃষ্ণ কর্মকারঃ শ্রীময়ি কর্মকার কঙ্কা। ওর আজ এক বছর পূর্ণ হলো। গত ২০১৯ সালের ১১ই নভেম্বর এই দিনটি ছিল দুর্যোগপূর্ণ দিন। দিনের পড় দিন আবহাওয়া চরম বৈরী হওয়া শুরু করলো। অপেক্ষা আর উৎকন্ঠা। এক পর্যায়ে জানতে পারলাম বিমানসহ সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অবিরাম ঝড়বৃষ্টির কারনে শহড় জুড়ে পানি আর পানি। প্রলংকারী বুলবুল আঘাত হানলো ১০ নভেম্বর। ঝড়ের খবরা খবর রাখতে পত্রিকাসহ টিভি চ্যানেলে চোখ রাখ সারা দিন রাত। অনেক বেদনার খবরের মধ্যেও কিছু আনন্দের খবর চোখে পড়ার মতন ছিল। সে খবর টি হলো যে খবরটির অপেক্ষায় আমিই রয়েছি। অনেক মায়ের কোলেই সেদিন আলো করে এসেছে নতুন অতিথী। প্রতিটা সংবাদ যেন আমাকে স্বপ্ন দেখাচ্ছে। আমি স্বপ্ন দেখছি। আবহাওয়া দুপুরের দিকেই একটু স্বাভাবিক হতে চলছে। এর মধ্যে ক্লিনিকের চিকিৎসক জানালেন ১১ তারিখ আপনার স্ত্রীর সিজার হবে। দুই ব্যাগ রক্তের প্রয়োজন। খোঁজ করতে গিয়ে জানতে পেলাম পুজার রক্তের গ্রুপ ও প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান ও বিজয় টিভির বাউফল প্রতিনিধি উত্তম কুমারের গ্রুপ এক। কিন্তু কিভাবে ওরা বাউফল থেকে বরিশাল আসবে।যানবাহনের সাথে সাথে ফেরি চলাচলও বন্ধ। সকল বাঁধাই উপক্ষো করে নিজ নিজ মটারসাইকেল যোগে প্রাণের ঝুঁকি নিয়ে ওরা দুইজনই বরিশাল এসে পৌছে রক্ত দেন। সাথে থেকে যান আমার ভাই মিজানুর রহমান। ১১ নভেম্বর সকালে আবহাওয়া খুব একটা ভালো না হলেও প্লেন চলাচলের অনুমতি দিলে সকালে ঢাকা থেকে প্লেন যোগে বরিশাল আসেন জি কে চক্রবর্তী। আমার সেই স্বপ্ন কিছু সময় বাদেই কানে আসলো এক শিশুর কান্না। মিজান হাসি মুখে বলতে ছিল। দাদার তোর মেয়ের কান্না। খানিক বাদেই ডাক পড়লো মেয়ের বাবার। বাবা হাসিমুখে খুব ভাবের সহিত ভিতরে প্রবেশ করতেই র্নাস শিশুটিকে কোলে তুলে দিলেন। আমার মনে হলো পুথিবীর সকল সুখ, আনন্দ, ঐশ্বর্য্য আমার কোলটি জুড়ে। আজও সেই আনন্দ,সুুখ ও ঐশ্বর্য্য আমাদের পুরো একান্নবর্তী পরিবার আলো করে থাকে। আজ সেই সুখের অতিথীর শ্রীময়ির প্রথম জন্মদিন। এইতো মিজান আর আমি এক সাথে বসে গল্প করছি। এক পর্যায়ে মিজানের সদ্যজাত কন্যা সন্তানের প্রসঙ্গ উঠলে, মিজান অনেক আবেগ মাখা কন্ঠে বললো, দাদারে আমার অনেক বছর বাঁচতে ইচ্ছে করে। শুধু আমার সন্তানদের জন্য।পৃৃথিবীর সকল পিতার বাঁচার আকুতি তার সন্তানদের জন্য। পৃথিবীর সকল পিতারা বেঁচে থাকুক।বেঁচে থাকুক তার সন্তানরা। এই দোয়াই করি। আমারা সকলে সকলের জন্য। লেখকঃসাংবাদিক ও শ্রীময়ি’র পিতা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

