![]() দৌলতখানে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা
২৪ November ২০২০ Tuesday ২:১৮:০৪ PM
রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান,ভোলাঃ ![]() দৌলতখানে মাস্ক না পরায় দোকানি ও পথচারীসহ ৫ জনকে ২ হাজার দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি কাজে বাধা দেওয়ায় আরসাদ নামে এক যুবককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সকাল ১০টায় দৌলতখান পৌর শহরের উত্তর ও দক্ষিন মাথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হোসেন এই জরিমানা করেন। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে দৌলতখান পৌর শহরে অভিযান চালানো হয়। এসময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় দোকানি ও পথচারীসহ ৫ জনকে ২ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

