" />
AmaderBarisal.com Logo

দৌলতখানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন


আমাদেরবরিশাল.কম

২৬ November ২০২০ Thursday ৫:০২:৫৩ PM

রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান (ভোলা) প্রতিনিধি:

নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে দৌলতখানে কর্মবিরতি পালন করছে হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন দৌলতখান উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ( সকাল ৯ টা থেকে বিকাল ৩টা) পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন দৌলতখান শাখার সভাপতি মোঃ মাইনুদ্দিন।

এসময় বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালের ২ জানুয়ারী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়ার পরও দাবি বাস্তবায়ন হয়নি।’ তাঁরা বলেন, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী হাম-রুবেলা ক্যাম্পেইন-এর কার্যক্রম বর্জন করলে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দাবিসমূহ মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন । দুঃখজনক হলেও লিখিত সেই সিদ্ধান্ত অদ্যবধি বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।