![]() বামনায় ডাকাত সন্দেহে দুইজন আটক
২৫ December ২০২০ Friday ৬:০৪:৫২ PM
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ ![]() বরগুনার বামনায় ডাকাত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বাগেরহাট জেলার মংলা উপজেলার রামপাল গ্রামের মো. হায়দার মোল্লার ছেলে মো. রফিক মোল্লা (২৩) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মো. মজিবর মৃধার ছেলে মো. মহিবুল্লাহ মৃধা (২৯)। এ সময় তাদের কাছ থেকে চুরি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে টহল পুলিশ ডাকাত সন্দেহে দুজনকে আটক করেছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

