![]() ভোলায় অবৈধ জালে মাছধরায় ৯ জেলের কারাদণ্ড
১১ January ২০২১ Monday ৬:৪৬:৩৩ PM
অচিন্ত্য মজুমদার, ভোলা ॥ ![]() ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আজ সোমবার দুপুরে ভ্রামম্যান আদালতের বিচারক ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- জহিরুল ইসলাম, মোঃ শাকিল, কবির মাতব্বর, আলিম মোল্লা, নুরে আলম, রুহুর আমিন, হারুন সিকদার, রবিউল ও শাকিল মিয়া। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাওছার হোসেন জানান, মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, কারেন্ট জাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা সময় মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন বিশেষ যৌথ অভিযান চালায়। এ সময় ৫০ হাজার মিটার অবৈধ জাল ও ২টি ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রামম্যান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় বলেও জানান তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

