![]() সাগরের বুকে তাডুয়া সৈকত আর লাল কাঁকড়ার মিছিল
২০ January ২০২১ Wednesday ৯:৩১:১১ PM
অচিন্ত্য মজুমদার, ভোলা ॥ ![]() বাংলাদেশের সর্ব দক্ষিণে নদী বেষ্টিত একমাত্র দ্বীপ জেলা ভোলা। পূর্বে মেঘনা, উত্তরে ইলিশা, পশ্চিমে তেঁতুলিয়া আর দক্ষিণে বঙ্গোপসাগর। এর মাঝে ৩ হাজার ৪শ ৩ বর্গ কিলোমিটার জুড়ে ব-দ্বীপ জেলা ভোলা। রূপালী ইলিশ, ধান আর সুপারির জন্য বিখ্যাত এ জেলা। এই জেলার উপ শাখা হিসেবে রয়েছে চরমানিক, চরজব্বার, চরনিউটন, চরনিজাম, চরজংলী,চরমনপুরা, চর ফয়েজ উদ্দিন, চর জহিরউদ্দিন, চরকচুয়া, চর সৈয়দ, ভাসান চর,চরপাতিলা,চর কুকরী মুকরী ও ঢালচর সহ ছোট বড় অসংখ্য চর।এসকল চরের মাঝে লুকিয়ে আছে সূর্যদ্বয় ও সূর্যাস্তসহ অপরূপ সৌন্দর্য্যরে লীলাভূমি। এখানে না আসলে অনুভব করা যাবেনা এর সৌর্ন্দয্য। জেলা সদর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে চরফ্যাশন উপজেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় প্রায় দেড় শত বছর আগে জেগেউঠা বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর। এই চরের তাড়ুয়া সমুদ্র সৈকতটি অপরূপ সৌর্ন্দয্যর লীলাভূমি। বিচ্ছিন্ন এই ঢালচর থেকে প্রায় দেড় ঘন্টার নদী পথ ট্রলারে পারি দিয়ে বঙ্গোপ সাগরের একেবারে দক্ষিণের মোহনায় মনোরম ম্যাণগ্রোভ বন সমৃদ্ধ তাড়ুয়া চর দাড়িয়ে আছে। চারপাশে মাথা উঁচু করে দাড়িয়ে আছে বিভিন্ন সারি সারি কেওড়া গাছ। তাড়য়ার সৈকতে দেখা মিলবে চকচকে সাদাবালি আর লাল কাঁকড়ার মিছিল। পাশাপাশি দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল, সূর্যদয় ও সূর্যাস্ত অপরূপ দৃশ্য। কর্ম চাঞ্চল্য জীবনের মাঝে কিছুটা সময় অবকাশ যাপনের জন্য প্রকৃতি প্রেমিরা ইচ্ছে করলেই এ চরে এসে ঘুরে যেতে পারেন। ![]() তাড়ুয়া ম্যানগ্রোভ বনাঞ্চল : ![]() তাড়ুয়া সমুদ্র সৈকত: ![]() সূর্যদ্বয় ও সূর্যাস্ত: ![]() বিনোদন কেন্দ্র : ![]() পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করতে সম্প্রতি তারুয়া বীচে তৈরী করা হয়েছে ২৩০ ফুট লম্বা একটি কাঠের ল্যান্ডিং স্টেশন। এছাড়া বালির সাদা বীচে বিশ্যান নিতে নিতে সুন্দর্য উপভোগ করার জন্য বসানো হয়েছে চেয়ার ও ছাতা। এছাড়া কম সময়ে সহজে যাতায়তের জন্য রয়েছে স্প্রীড বোর্ড সার্ভিস। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||






