" />
AmaderBarisal.com Logo

পড়া না পাড়ায় হাসপাতালে লামিয়া


আমাদেরবরিশাল.কম

১২ September ২০১২ Wednesday ৬:৩৫:৫০ PM

ঝালকাঠী, ১২ সেপ্টেম্বর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: পড়া না পারায় শ্রেণিকক্ষে শিশু শ্রেণির ছাত্রী লামিয়া আক্তারকে (৬) ছাতা দিয়ে পিটিয়ে আহত করেছেন শিক্ষক জহিরুল হক নান্না খান। ঝালকাঠির কাঁঠালিয়ায় পাটিখালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঙ্গলবার মারপিট করা হলেও আজ বুধবার সকালে লামিয়াকে স্থানীয় আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রীর স্বজন কামরুল হাসান জানান, ক্লাসে পড়া না পারায় লামিয়াকে শিক্ষক জহিরুল হক নান্না ছাতা দিয়ে পিটিয়ে ও বেঞ্চের সঙ্গে মাথা ঠুঁকে আহত করেন। লামিয়া বলেন, “স্যার অনেক পড়া দিছে, তা আমি না পারায় প্রথমে হাতে থাকা ছাতা দিয়ে মারে, তারপর রাগ করে বেঞ্চের সাথে আমার মাথা ধাক্কা মারে।”

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সতীশ চন্দ্র মন্ডল জানান, খবর পেয়ে আহত ছাত্রী লামিয়াকে দেখতে হাসপাতালে যাই। তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত পাটিখালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহিরুল হক নান্না খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

(আমাদের বরিশাল ডটকম/ঝালকাঠি/প্র/মচপ)



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।