" />
AmaderBarisal.com Logo

ভোলায় চালকের গলায় ছুরি চালিয়ে রিকশা ছিনতাইয়ের চেষ্টা


আমাদেরবরিশাল.কম

৮ May ২০২১ Saturday ১১:৩৪:২৮ PM

অচিন্ত্য মজুমদার, ভোলা।।

ভোলার দৌলতখান উপজেলায় রাতের আধারে শান্ত (১৬) নামে রিকশাচালক এক কিশোরের গলায় ছুরি চালিয়ে তার রিকশা কেড়ে নেয়ার চেষ্টা করে তিন ছিনতাইকারী।

শান্ত একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. রফিকের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য জয়নগর ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়,পরিবারের অভাব মেটাতে শান্ত প্রতিদিনের মতো ব্যাটারীচালিত রিকশা নিয়ে বের হয়। দৌলতখান বাজারের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে তিন জন যাত্রী নিয়ে বাংলাবাজার এলাকায় আসে। পরে রিকশার ওই তিন যাত্রী চালককে একটি শাখা রাস্তায় নিয়ে গিয়ে রিকশা ছিনতাইয় করার উদ্দেশ্যে তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে।এসম তার ডাক চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। 

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থাল থেকে কিশোরের রিকশাটি উদ্ধার করি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা রিকশাচালক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে। তার গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তবে সে এখন আশংকামুক্ত। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।