" />
AmaderBarisal.com Logo

ভোলায় জুয়া খেলায় বাধা দেয়ায় গ্রাম পুলিশের ছেলেকে পিটালেন মেম্বারের ভাই


আমাদেরবরিশাল.কম

২০ May ২০২১ Thursday ৬:৩২:৫৯ PM

অচিন্ত্য মজুমদার, ভোলা।।

ভোলার দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি গ্ৰাম পুলিশের ছেলে আহত নুর সোলাইমান।

ভোলার দৌলতখানে জুয়া খেলায় বাঁধা দেয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্যের ভাই নিরিহ এক গ্রাম পুলিশের ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করেছে। বুধবার রাতে  উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরমিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই গ্রামপুলিশের ছেলে নুর সোলায়মানকে (৩৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে উল্টো ওই ইউপি সদস্য তার অভিযুক্ত ভাই পারভেজকে অসুস্থ দেখিয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করছে বলে দাবি করেন ভুক্তভোগীর পিতা ওই গ্রাম পুলিশ।

আহত নুর সোলাইমানের পিতা গ্ৰাম পুলিশ আবু কালাম জানান, তিনি সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে আছেন। বুধবার রাতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের ভাই পারভেজ তার চাচাতো ভাই মহশিনসহ কয়েকজন মিলে ওই ওয়ার্ডের ফরাজী বাড়ির পূর্বপাশে জুয়ার আসর বসায়। এসময় গ্রাম পুলিশের ছেলে নুর সোলাইমান তাদেরকে জুয়া খেলতে বারন করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে জুয়ারি পারভেজ, নুরউদ্দিন, রুবেলসহ কয়েকজন মিলে নুর সোলায়মানের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় তার মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়।

এব্যাপারে সৈয়দপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের ভাই অভিযুক্ত পারভেজ আমিন অভিযোগ অস্বীকার করে জানান, তিনি রাতে একটি শালিস বৈঠকে ছিলেন। এ বিষয় তারা কিছুই জানেন না।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এঘটনায় ভিকটিমের বাবা আবু কালাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।