" />
AmaderBarisal.com Logo

বামনায় নিখোঁজের ৩ দিন পর কলেজ কর্মচারীর লাশ উদ্বার


আমাদেরবরিশাল.কম

২১ May ২০২১ Friday ৯:৫৪:০১ PM

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ডিগ্রি কলেজের করোনীকের মৃতদেহ উদ্ধার হয়েছে।

নিখোঁজের তিনদিন পর আজ কলেজ সংলগ্ন একটি জলাশয় থেকে লাশ উদ্বার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাগিনা মিজান ও প্রতিবেশী নাসির নামের একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আবদুর রহিম জোমাদ্দারের ছেলে গোলাম মোস্তফা(৫৭)৩ দিন আগে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। রাতে মোবাইলে জানায়, রাতে বাড়ি আসবে না। পরের দিনও বাড়ি না আসায় বাড়ির লোকজন আত্মীয় ও বন্ধুদের নিকট খোঁজ নিয়েও সন্ধান পায়নি।

আজ সকালে গ্রামবাসী  ডৌয়াতলা চৌকিদার বাড়ির পেছনের একটি জলাশয়ে একটি মৃতদেহ  ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে জলাশয় থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরাতল রিপোর্টে তার মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাতসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তবে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাগ্নে মিজানুর রহমান ও নাসির নামে একজনকে আটক করা হয়েছে। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।