" />
AmaderBarisal.com Logo

পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে ইউরো বাংলা টিভি


আমাদেরবরিশাল.কম

২৩ May ২০২১ Sunday ১:৩৭:৪৮ PM

সংবাদ বিজ্ঞপ্তিঃ

আগামী মাসে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক সম্প্রচারে আসছে ইউরো বাংলা টিভি। বাংলাদেশ স্টুডিওতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভযাত্রা শুরু করবে চ্যানেলটি।

‘প্রবাস জুড়ে বাংলা’ স্লোগান নিয়ে কাজ শুরু করছে ২৪ ঘন্টা ইউরোপ ভিত্তিক বাংলা এ চ্যানেল।

অনুষ্ঠান শুরুর প্রথম দিন ‘ভালোবাসার বাংলাদেশ’ শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করবে চ্যানেলটি।

এরই মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ইউরো বাংলা টিভি এর চেয়ারম্যান ধীমন বড়ুয়া এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন হারুন মেহেদী। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন অশোক কুমার রায়। বার্তা সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্লাবন সরকার। চ্যানেলটির প্রযোজনা প্রধান শিমন বড়ুয়া।

ইউরো বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকতা অশোক কুমার রয় জানান, প্রবাস জুড়ে বাংলা ছড়িয়ে দিতেই ভাল মানের নাটক, গানের অনুষ্ঠান, ডকুমেন্টারি, সংবাদ, টক শো, সিনেমা, প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরণের অনুষ্ঠান থাকছে চ্যানেলটিতে ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।