![]() ভোলায় ৯ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবি
২৫ May ২০২১ Tuesday ৯:১৫:৪৮ PM
অচিন্ত্য মজুমদার, ভোলা।। ![]() ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝরের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে নয় জেলে নিয়ে বাহার মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীর ভোলা-দৌলতখান সীমান্তবর্তী এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করেছে ফায়ারসার্ভিস সদস্যরা। উদ্ধার হওয়া জেলে ও স্থানীয়রা জানায়, নয় জন জেলে নিয়ে দৌলতখানের বাহার মাঝির মায়ের দোয়া-৩ নামের একটি ট্রলার ভোলার মেঘনা নদীতে মাছ শিকারে যায়। বিকেলে ভোলা সদর ও দৌলতখান উপজেলার সীমান্তবর্তী এলাকার মেঘনা নদীর তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা এক জেলে ৯৯৯-এ কল দিলে সেখান থেকে ভোলা ফয়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগীতায় ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করে সদর উপজেলার তুলাতুলি ঘাটে নিয়ে আসে। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. ফারুক হোসেন জানান, ৯৯৯ থেকে আমাদের কাছ খবর আসে যে মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দুইটি ট্রলার নিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। নদীতে প্রচন্ড ঝড় ও তীব্র স্রোতের কবলে পড়ে ট্রলারাটি ডুবে যায় বলেও জানান তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

