![]() ভোলায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৯ May ২০২১ Saturday ৭:১২:১৬ PM
অচিন্ত্য মজুমদার, ভোলা।। ![]() ভোলার দৌলতখানে মেঘনা নদীর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে উপজেলার ভবানীপুর মাছঘাট সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা জানান, বিকালে ভবানীপুর মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে উদ্ধার হওয়া মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখনও মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার বয়স ৪৫ হবে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

