![]() দ্বিতীয় ডোজ নেওয়ার পর সম্পূর্ণ সুরক্ষা পেতে
২ June ২০২১ Wednesday ৮:৩০:৪৯ PM
অনলাইন নিউজ ডেস্কঃ ![]() অনেকেরই প্রত্যাশা হলো, মহামারি করোনা থেকে তারা প্রথম ডোজ টিকা নেওয়ার পরই সুরক্ষা পেতে চান। আর তাই মাস্ক পরা বা অন্য সাবধানতাগুলো মেনে চলেন না অনেকেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সম্পূর্ণ সুরক্ষা পেতে দ্বিতীয় ডোজ নেওয়ার পরও দুই-তিন সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইউনিভার্সিটি অব টরোন্টোর সোশাল অ্যান্ড বিহেভিয়ারাল হেলথ সায়েন্টিস্ট, শামীম আহমেদ বলেন, মহামারি থেকে বাঁচতে ভ্যাক্সিন নিতেই হবে। তবে এখনো যেহেতু টিকার শতভাগ কার্যকারিতা নিয়ে কোথাও কোথাও দ্বিমত রয়েছে, তাই সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত নিয়মগুলো মানতেই হবে। তিনি বলেন, করোনার প্রকোপ বেড়েই চলেছে, এই মুহূর্তে মহামারি থেকে নিজেদের নিরাপদে রাখতে যা করবেন: • ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড যেটা পাওয়া যাবে সুযোগ পেলেই ভ্যাক্সিন নিয়ে নিন। কারণ তিনটি ভ্যাক্সিনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঠেকাতে কার্যকর আশার কথা হচ্ছে, দু’ডোজ টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ভ্যাকসিন বিশেষজ্ঞ দেবোরাহ ফুলার। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

