" />
AmaderBarisal.com Logo

করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা আবার ক্রমশঃ বাড়ার প্রবনতা


আমাদেরবরিশাল.কম

১৪ June ২০২১ Monday ১০:৫১:২৩ PM

আমাদের বরিশাল ডেস্ক রিপোর্টঃ

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। যেটা গত এক মাসের বেশি সময়ের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সর্বশেষ গত ৯ই মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু ঘটেছিল।

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। যেটা গত এক মাসের বেশি সময়ের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সর্বশেষ গত ৯ই মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু ঘটেছিল।

মৃতদের মধ্যে ৫০ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর বাকি চার জন বাড়িতে মারা গেছেন। এদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। মৃতদের অর্ধেকেরই বয়স ৬০ বছরের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়ােএক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩ হাজার ৫০ জন। এই সময়ে মোট ২০,৬০২টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া গেছে।

এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো আট লাখ ২৯ হাজার ৯৭২ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৩ হাজার ১৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনার রোগী শনাক্তের হারও বেড়েছে। গতকাল এই হার ১২ দশমিক ৯৯ শতাংশ থাকলেও গত চব্বিশ ঘণ্টায় এই হার ১৪.৮০ শতাংশে দাঁড়িয়েছে । এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

এই মুহূর্তে সরকারি-বেসরকারি মিলে মোট ৫১২ টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে মোট ১৩২টি পরীক্ষারে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া ৩৩৪টি সরকারি ল্যাবে র‍্যাপিড অ্যান্টিজেন এবং ৪৬টি পরীক্ষাগারে জিন এক্সপার্ট পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা চলছে।

এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনজন এবং বাড়িতে মারা গেছেন দুইজন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।