![]() দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২২৩৬ ও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ২২৬ জন
১৫ July ২০২১ Thursday ৬:২০:৩৫ PM
আমাদের বরিশাল ডেস্ক রিপোর্টঃ ![]() দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দেশে এ পর্যন্ত করোনায় মোট ১৭ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৬০৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৪ জন। এছাড়া খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

