Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৩:২৭ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইউএনওকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবলীগ নেতার উপর হামলা
১৮ July ২০২১ Sunday ৫:৩৭:১১ PM
Print this E-mail this

ইউএনওকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবলীগ নেতার উপর হামলা


ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ॥

পিরোজপুরের ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শুভেচ্ছা জানাতে ফুল দিতে গিয়ে হামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি মো. নাছির উদ্দিন সিপাই সহ দুই জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতার উপর হামলাকারী তরুন মো. নবীন হোসেন (১৮) আহত হয়েছেন।

ঘটনাটি রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ভবনে ঘটে।

আহত যুবলীগ নেতা নাছির উদ্দিন সেপাই জানান,ওই দিন তিনি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানমের সাথে দলীয় কর্মীদের নিয়ে শুভেচ্ছা জানাতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আ’লীগ নেতা মোঃ নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন অতর্কিত ভাবে হামলা চালায় । হামলায় তিনি গুরুতর আহত হন ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হামলার পরে হামলাকারী নবীনকে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও যুবলীগের কর্মীরা আটকে বেদম মারধর করেন।

নবীনের পিতা মোঃ নুরুজ্জামান খান সাংবাদিকদের জানান, নবীন মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে আসলে নাসির সেপাইয়ের সাথে কথা কাটাকাটি হয় । তখন নবীনকে নাসির সেপাই চর থাপ্পর মারে। এতে নবীন ক্ষিপ্ত হয়ে নাসির সেপাইর উপর হামলা করেন ।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম জানান, মারামারি ঘটনার পরে উভয়ের মধ্যে আমার কার্যালয়ে বসে মিমাংসা করে দেয়া হয়েছে ।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মারামারির বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে কোন পক্ষ এ ব্যাপারে কোন অভিযোগ দেন নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com