![]() শেবাচিমে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫
২৩ July ২০২১ Friday ৩:৫২:০৯ PM
পিসিআর ল্যাবে শনাক্তের হার ৫২.৬৫ ভাগআমাদের বরিশাল ডেস্ক রিপোর্টঃ ![]() বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২৭৭ জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বশেষ নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৫০ ভাগের উপরে উঠেছে। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ১৫ জন পজেটিভসহ ৫২ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জন পজেটিভসহ ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে মোট ৯৭৫ জন রোগীর মৃত্যু হলো। যাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ২৬৫ জন। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল বৃহস্পতিবার রাতের রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২.৬৫ ভাগ। এর আগের দিন (বুধবার) পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিলো ৪২.৬৫ ভাগ। মঙ্গলবার শনাক্তের হার ছিলো ৪৬.৮০ ভাগ এবং সোমবার শনাক্তের হার ছিলো ৩৫.৯৭ ভাগ। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

