Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ২:১১ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
৩ August ২০২১ Tuesday ৯:১৪:৫২ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


ন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

বরিশালে প্রতিদিন ৯ টি প্রাণ যায় পানিতে ডুবে, বেশির ভাগই শিশু

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলায় পানিতে ডুবে  নাজমুল হোসেন (৯) ও সুরাইয়া খানম (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।  

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৩ আগষ্ট) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে।

শিশু দু’টি ওই গ্রামের মো. ছরোয়ার হোসেনের সন্তান। তারা স্থানীয় একটি মক্তবে তৃতীয় ও প্রথম শ্রেণিতে পড়ালেখা করত।  

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে দুই ভাই-বোন বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। এ সময় ছোট বোন সুরাইয়া পুকুরের পানিতে ডুবে যায়।টের পেয়ে তাকে উদ্ধার করতে  গিয়ে ডুবে যায় বড় ভাই মো. নাজমুল হোসেনও। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তৈয়বুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com