![]() ইন্দুরকানীতে নারীর বস্তাবন্দি মরদেহ
২১ April ২০২২ Thursday ৯:৩৬:১৭ PM
ইন্দুরকানী(পিরোজপুর)উপজেলা প্রতিনিধিঃ ![]() পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞাতপরিচয় নারীর (৩০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার পাড়েরহাটের আবাসন এলাকায় নদী ও খালের মোহনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ওই চর এলাকায় বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

