![]() ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
২৯ April ২০২২ Friday ৯:১৫:৪০ PM
ভান্ডারিয়া প্রতিনিধি : ![]() পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনার আহত সাহেব আলী (৬০) দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেন। সাহেব আলী নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত মুনসুর আলী ফকিরের পুত্র। সে দীর্ঘ দিন যাবৎ ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ ভান্ডারিয়ায় বসবাস করত। মৃত সাহেব আলীর পুত্র আলমগীর ফকির জানান, গত বুধবার (২৭ এপ্রিল) রাত নয়টার দিকে তার বাবা বাজার থেকে বাসায় ফেরার পথে দক্ষিণ ভান্ডারিয়া মন্দির সংলগ্ন সড়কে পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাহেব আলী মাথায় আঘাত পেয়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়। প্রথমে ভান্ডারিয়া স্বাস্থ্যা কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে ই বাংলা কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

