![]() বঙ্গপসাগরে জেলেদের ট্রলারে গণডাকাতি, মুক্তিপনের দাবীতে ২০ জনকে অপহরণ
২৩ September ২০১২ Sunday ৯:৩৮:১৩ PM
জেলেরা জানায়, শনিবার রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর এবং বলেশ্বর মোহনায় জেলেরা মাছ ধরা অবস্থায় জলদস্যূরা হামলা চালায়। এ সময় ডাকাতরা ৩০টি ট্রলারে গণডাকাতি চালিয়ে জাল, মাছ, অন্যান্য সামগ্রী ও মোবাইল সেটসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। (আমাদের বরিশাল ডটকম/বরগুনা/প্র/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনা, ২৩ সেপ্টেম্বর (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর ও বলেশ্বর মোহনায় ৩০টি ট্রলারে গণডাকাতির সময় ২০ জেলেকে অপহরণ করে ডাকাতরা। এসময় তারা মুক্তিপনের দাবীতে আরো ৫টি ট্রলার নিয়ে যায়। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন।