" />
AmaderBarisal.com Logo

কাঠালিয়ার বিষখালী নদীতে ট্রলারে লাফিয়ে উঠল বোয়াল মাছ


আমাদেরবরিশাল.কম

১ June ২০২২ Wednesday ৭:৪০:৪৮ PM

কাঠালিয়(ঝালকাঠি) প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের খেয়াঘাট সংলগ্ন বিষখালী নদীতে খেয়া পাড়াপাড়ের সময় বেলা সাড়ে ১২টায় আকষ্মিকভাবে একটি বেয়াল মাছ লাফিয়ে উঠে ট্রলারের মাঝে পড়ে।

এ সময় ঘটনাচক্রে খেয়া পাড়াপাড়ের ইজারাদার মোঃ নাসিম ও তার স্ত্রী সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কানিজ ফাতিমা এবং তার সন্তানরা খেয়া পাড় হচ্ছিল।

আকস্মিক এই ঘটনায় মাছ পাওয়াকে কেন্দ্র করে তারা আনন্দিত হয়ে ওঠে।

মোঃ সালা উদ্দিন নাসিম জানান, এই বোয়ালটি ৩৬ ইঞ্চি লম্বা ও ওজন ২ কেজি ৭০০গ্রাম। মাছটির বাজার মূল্য প্রায় ৩০০০ টাকা।

এলাকার জেলেদের ধারণা বিষখালী নদীর গভীর অংশ ছেড়ে নাব্যতা হারানো সাফিয়ার চর অংশে এসে চলাচলে বাধাগ্রস্থ হওয়ায় সে লাফিয়ে উঠতে পারে। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে তিব্র কৌতুহলের সৃষ্টি হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।