" />
AmaderBarisal.com Logo

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ভান্ডারিয়ায় আলোচনা সভা


আমাদেরবরিশাল.কম

২ June ২০২২ Thursday ৭:৪০:৩০ PM

ভান্ডারিয়া(পিরোজপুর) প্রতিনিধি :

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির অন্যতম নেতা ম. মহিউদ্দিন খান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি নেতা রুহুল আমিন মুন্সী, জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন, বিএনপি নেতা হানিফ আল খলিফা, স্বেচ্ছা সেবক নেতা সাইফুল ইসলাম বাপ্পী ও ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাপসান ইসলাম ইয়াদ প্রমুখ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।