![]() পিরোজপুরে নারীর লাশ উদ্ধার
২ June ২০২২ Thursday ৮:৪৯:২৫ PM
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ ![]() পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরবলেশ্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার বার দুপুরে উপজেলার চরবলেশ্বর এলাকায় নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হাত পা বাধা অবস্থা এক নারীর অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত নারীর বয়স ২৫-২৭ বছর বলে ধারনা করছে পুলিশ।ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, অজ্ঞাত পরিচয়ের এক নারীর হাত পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মৃহদেহ উদ্ধার করা হয়েছে। একটি ইউডি মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মৃতদেহটি। মৃতদেহ পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

