" />
AmaderBarisal.com Logo

ইন্দুরকানীতে গোল্ডকাপ ফুটবল খেলার ফাইনাল


আমাদেরবরিশাল.কম

২৯ June ২০২২ Wednesday ৫:৪০:০২ PM

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়েদের উভয় খেলায় পত্তাশী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।

মেয়েদের বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে ইন্দুরকানী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে এবং ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপে পাড়েরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে পত্তাশী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।

খেলা শেষে ইন্দুরকানী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, আহসান আহমেদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।