" />
AmaderBarisal.com Logo

ভাইয়ের চোখ উপড়ে নিলো ভাই


আমাদেরবরিশাল.কম

৩০ June ২০২২ Thursday ৮:২২:৫২ PM

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্র

জমিসংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের ইন্দুরকানীতে বড় ভাই ওবায়দুল খানের (৪৫) চোখ উপড়ে নিয়েছে ছোটো ভাই।  

বুধবার (২৯ জুন) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পত্তাশী গ্রামের সাহেব আলী খানের ছোট ছেলে আছলাম আলী খান তার বড় ভাই ওবায়দুল খানকে ওই রাত ১০টার দিকে ডেকে নিয়ে প্রথমে রড দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হয়ে পড়ে গেলে ওই রড দিয়ে আঘাত করে তার বাম চোখ উপড়ে ফেলে। এ সময় রডের আঘাতে ওবায়দুলের মুখ বিকৃত হয়ে যায়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই ভাইয়ের মধ্যে এ ঘটনা ঘটেছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।