![]() এক ম্যাচ বাকি রেখেই বিশ্বকাপ শেষ শাকিবের
৭ November ২০২৩ Tuesday ৫:৪১:৫১ PM
ক্রিড়া প্রতিবেদকঃ ![]() শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বাঁ হাতের আঙুলের ইনজুরিতে পড়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোট এবং ছিটকে পড়ার বিষয়টি জানানো হয়েছে।
ফলে আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না সাকিব। সেটিই এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। অর্থাৎ টাইগার অধিনায়কের বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে ওই চোটে। জাতীয় দলের ফিজিও বায়োজেদুল ইসলাম জানিয়েছেন, ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান সাকিব। তবে টেপিং আর পেইনকিলার নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ম্যাচের পরে এক্স-রেতে আঙুলে চিড় ধরা পড়েছে। বিসিবির ফিজিও আরও জানিয়েছেন, এমন চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। যার অর্থ একমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

