" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে সমাহিত করা হল পরীমনির নানাকে


আমাদেরবরিশাল.কম

২৪ November ২০২৩ Friday ১১:৩৮:৫৯ PM

পরীমণির নানার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে নেয়া হয়েছে। সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন হয় শামসুল হক গাজীর। এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

গ্রামের বাড়ি পিরোজপুরে পরীর নানির কবরের পাশে নানাকে শায়িত করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। নানাকে হারিয়ে ভীষণ একা হয়ে গেছেন নায়িকা।

নির্মাতা চয়নিকা তার ভেরিফায়েড ফেসবুকে জানিয়েছেন, পরীমণির নানার মৃত্যুতে শোকার্ত পিরোজপুরের গ্রামবাসীও। স্তব্ধ মসজিদের ইমাম। পরীমণির নানার জানাজায় জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেখানে মসজিদের ইমাম বলেন, আজ এই অঞ্চলের একটা বাতি নিভে গেলো। আর কোনোদিন এখানে কোনো ভবন হবে না। যিনি উদ্যোগ নিতেন তিনিই আজ নেই। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২ টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরীমণির নানা শামসুল হক গাজী।

গুলশানের আজাদ মসজিদে মরদেহ গোসলের পর ভোর ৪টার দিকে নিজ গ্রাম পিরোজপুরের উদ্দেশে নেয়া হয় মরদেহ। বাবা-মায়ের মৃত্যুর পর নানা শামসুল হক গাজীর অকৃত্রিম ভালোবাসাতেই বড় হয়ে ওঠেন ছোট্ট পরী। তিনিই ছিলেন পরীমণির একমাত্র অভিভাবক।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।