" />
AmaderBarisal.com Logo

ভোলায় বাস চাপায় শিশুসহ দুই পথচারী নিহত, আহত দুই


আমাদেরবরিশাল.কম

২৭ November ২০২৩ Monday ২:০০:০৬ AM

ভোলা প্রতিবেদক ।। ভোলার লালমোহনে নিয়ন্ত্রণ হায়ি বাস চাপায় শিশুসহ দুই পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা-সড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী এলাকায় ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো দুই পথচারী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহতরা হলেন – লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো: ভুট্টো মিয়ার ছেলে শিশু মো: হাসনাইন (৭) এবং একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: জব্বার হাওলাদার (৫০)।স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, ভোলা বাস মালিক সমিতির একটি ডাইরেক্ট সিটিং বাসটি (ঢাকা মেট্রো জ-১৪-২০০৮) যাত্রী নিয়ে ভোলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে লালমোহন উপজেলার লাঙ্গলখালী ব্রীজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারীদের চাপা দেয়। এতে জব্বার হাওলাদার ও মোঃ হাসনাইন নামে দুই পথচারী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরো দুই জন আহত হয়। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পর পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিসহ ৩টি বাস ভাঙচুর করে। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়বুর রহমান দুই পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: এনায়েত হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার পর পর চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।