" />
AmaderBarisal.com Logo

ভোলায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, ১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ


আমাদেরবরিশাল.কম

৪ December ২০২৩ Monday ১১:৫৯:৫৭ AM

ভোলা জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনে ২০ প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে যাচাই বাছাই হয়।

এসময় ভোলা -১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের দাখিলকৃত কাগজ পত্রে ত্রুটি ও ভোলা -২ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিটুর দলীয় সঠিক মনোনয়ন পত্র না থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এছাড়াও ভোলা-১ আসনে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ, ভোলা -২ আসনের প্রার্থী আলী আজম মুকুল, ভোলা -৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা -৪ আসনের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সহ জাতীয় পার্টি, কংগ্রেস পার্টি সহ বিভিন্ন দলের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমানের ঋণ খেলাপী থাকায়তার কাগজ পত্রের বিষয়ে অধিকতর যাচাই বাছাই পূর্বক সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান।

ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আরিফুজ্জামান বলেন, সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এছাড়াও প্রার্থীরা যাতে আচারণ বিধি মেনে চলে সেদিকে বাড়তি নজরদারি থাকবে প্রতিটি আসনে। ৬ ডিসেম্বর থেকে শুরু করে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রার্থীদের আপিল করার সুযোগ। আর ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭

জানুয়ারি। জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৫৫৩৭২। এর মধ্যে পুরুষ ভোটার হলো ৮০৭৬১৮। নারী ভোটার: ৭৪৬১২০।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।