সরেজমিন দক্ষিণ কালাইয়া আশ্রয়ণ প্রকল্পে গেলে দেখা যায়, ঘরের লোকজন বিভিন্ন দূরদূরান্ত থেকে বালতি, কলসি ও পটে করে পানি নিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম করছে। আশ্রয়ণে থাকা বাসিন্দারা জানায়, এখানে ৫৪টি পরিবার একত্রে বসবাস করি। আমরা এখানে সর্বদিক থেকে সুবিধা পেলেও খাবার ও ব্যবহারের পানির অভাবে আমাদের বসবাস দুর্বিষহ হয়ে পড়েছে। যদিও নদীর তীরবর্তী আমাদের এ আবাসনটি। এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসবাস করতে হয়। নদী থেকে পানি তুলে এনে ব্যবহার করা অনেক কষ্টসাধ্য। ছোট ছোট বাচ্চাদের রেখে পানি আনতে গেলে অনেক সময় চিন্তায় থাকতে হয়। অন্য আশ্রয়ণ প্রকল্পের ঘরের সঙ্গে পানির জন্য নলকূপ ও বৃষ্টির পানি ধরে রাখার জন্য পানির ট্যাংকি দেওয়া হলেও আমাদের আশ্রয়ণে এর কোনো ব্যবস্থা নাই। আমাদের পানির সমস্যার সমাধান হলে আমরা শান্তিতে জীবন-যাপন করতে পারতাম।
এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শিমুল বড়াল জানান, রাজস্ব ফান্ড থেকে বরাদ্দ পেতে দেরি হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে পানির ব্যবস্থার জন্য টেন্ডার হয়েছে। খুব শিগগিরই ঠিকাদার কাজ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী জানান, এ ব্যাপারে জেলা প্রশাসককে জানিয়েছি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ