" />
AmaderBarisal.com Logo

ভান্ডারিয়ায় আগুনে দুই বসতঘর পুড়ে ছাই


আমাদেরবরিশাল.কম

১২ December ২০২৩ Tuesday ৪:৫৯:৩২ PM

পিরোজপুরের ভান্ডারিয়ায় আগুনে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে ভান্ডারিয়া পৌরসভা দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃত হাসেম হাওলাদারের পুত্র মোঃ সেলিম হাওলাদার ও মোঃ সিদ্দিক হাওলাদারের টিনসেট কাঠের দুইটি বসতঘর পুড়ে যায়। দুর্ঘটনায় তাদের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন।

স্থানীয় সূত্র জানায়, আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে সেলিম হাওলাদার ও সিদ্দিক হাওলাদারে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে আগুন লাগার বিষয়ে জানালে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে কেউ ছিলনা সবাই পার্শ্ববর্তি কানুয়া গ্রামে ওয়াজ মাহফিল ও শুনতে যান।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।