Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৮:৪৯ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » নাজিরপুর » পিরোজপুর » পিরোজপুর সদর » স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির কাছে শ ম রেজাউলের চিঠি
২০ December ২০২৩ Wednesday ৩:৩৭:১০ PM
Print this E-mail this

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির কাছে শ ম রেজাউলের চিঠি


পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শ ম রেজাউল করিম।

মঙ্গলবার তিনি এ অভিযোগ জানান।অভিযোগে শ ম রেজাউল করিম লিখেছেন, স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের ভাই মুজিবুর রহমান খালেকের ছেলে তানভীর মুজিব অভির নেতৃত্বে প্রায় ৩০০ জন অস্ত্রধারী ক্যাডার রবিবার (১৭ ডিসেম্বর) আড়াইটায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারে আমার (শ ম রেজাউল করিম) নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। সিকদার মল্লিক ইউনিয়নে গিয়ে একইভাবে সন্ত্রাসী কাণ্ড ঘটায়। পরে আলামকাঠি নামক স্থানে আমার নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেয়। আমার সমর্থকের একটি মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে ফেলে। সেখান থেকে শহরে গিয়ে প্রকাশ্যে অস্ত্রসহ মোটরসাইকেল মহড়া দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের কালিবাড়ির অফিস এবং তার বাসায় হামলা করে ভাঙচুর করে। এ ছাড়া নৌকা প্রতীকের সমর্থক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলুর বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে গুলি করেছে। জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার মো. চানের বাসা ঘেরাও করে আছে প্রায় ২০০ সশস্ত্র ক্যাডার। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের আপন বোন মিতুর বলাকা রোডের বাসায় সশস্ত্র হামলা চালিয়েছে।

তিনি লেখেন, এই মুহূর্তে শহরে মোটরসাইকেল নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উচিয়ে মহড়া দিয়ে ত্রাসের রাজত্ব চালাচ্ছে। পিরোজপুর শহর থেকে সিকদার মল্লিকস্থ বাড়ি ফেরার পথে ডা. সিদ্ধার্থ মজুমদারকে মোটরসাইকেল আটকে তানভীর মুজিব অভি জানতে চান, তিনি কোথায় যাচ্ছেন। আমার নাজিরপুরের বাড়িতে আসবে অনুমান করে একাধিকবার গুলি করে। সৌভাগ্যক্রমে মোটরসাইকেল দ্রুত গতিতে এগিয়ে গেলে তিনি অক্ষত থাকেন। বিষয়টি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জাহিদুর রহমান, পুলিশ সুপার শরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, বরিশালের বিভাগীয় কমিশনার শওকত হোসেন, বরিশারের ডিআইজি জামিল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের টেলিফোনে অবহিত করেছি। পুলিশ সুপার ও অন্য কর্মকর্তারা এ ঘটনা দেখেছেন। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ব্যবসায়ীরা ভীত-সন্ত্রস্ত হয়ে দোকানপাট বন্ধ করতে বাধ্য হয়েছে। পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত। আমার সমর্থক ও কর্মীদের জীবন বিপন্ন প্রায়।

ইতোপূর্বে সমর্থক ও কর্মীদের টেলিফোনে ও সরাসরি জীবননাশের হুমকি দিলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। সে অনুযায়ী অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিইসিকে চিঠিতে অনুরোধ করেন শ ম রেজাউল করিম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com