Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১২:৪৯ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ভূয়া কাগজপত্র দিয়ে জমি রেজিষ্ট্রির চেষ্টা, দলিল লেখকসহ আটক ২
২০ December ২০২৩ Wednesday ৯:২৭:০৩ PM
Print this E-mail this

ভূয়া কাগজপত্র দিয়ে জমি রেজিষ্ট্রির চেষ্টা, দলিল লেখকসহ আটক ২


পিরোজপুরের ইন্দুরকানীতে ভূয়া নামজারি ও ভূয়া দাখিলা দিয়ে দলিল করতে গিয়ে দলিল লেখক সহ আটক দুই জন। মঙ্গলবার রাতে সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে দলিল লেখক রেজাউল গাজী সহ ৩ জনকে আসামী করে ইন্দুরকানী থানায় জালিয়াতি মামলা দায়ের করেন ।

জানা যায়, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রেজাউল করিম গাজী মঙ্গলবার সাব-রেজিস্ট্রার কার্যালয় একখানা দলিল রেজিষ্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন । জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী ও দাখিলার কাগজ ভূয়া প্রমানিত হয় । সাব-রেজিস্ট্রার অফিস থেকে ইন্দুরকানী থানা পুলিশকে জানালে দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী ও গৃহিতা মোঃ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয় । কৌশলে দাতা রিজিয়া পালিয়ে যায়।

দাতা রিজিয়া জানান, আমার কাছ থেকে দলিল লেখক খালেক গাজীর ছেলে দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী কাগজপত্র ঘুচিয়ে দেওয়ার কথা বলে নামজারী বাবদ ৯ হাজার, জমির দাখিলার জন্য ২হাজার টাকা নিয়েছে । আমি এই ভূয়া কাগজপত্র বিষয় কিছুই জানিনা ।

নাম প্রকাশে অনুচ্ছিক একাধিক লোকে জানান, দলিল লেখক রেজাউল করিম গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারনা কাজে জড়িত ।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে একটি প্রতারনা মামলা দেওয়া হয়েছে। উক্ত মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে । এদের বিরুদ্ধে আরো প্রতারনার অভিযোগ রয়েছে ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com