![]() দৌলতখানে নৌকার সমর্থনে উঠান বৈঠক
২৫ December ২০২৩ Monday ৭:২২:২৯ PM
দৌলতখান(ভোলা)প্রতিনিধিঃ ![]() আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে আ‘লীগ মনোনীত প্রার্থী আলহাজ আলী আজম মুকুলের প্রতীক নৌকার প্রচারণায় ভোলার দৌলতখানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আলী আজম মুকুল এমপি। উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু। এসময় উপজেলা ও হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

