" />
AmaderBarisal.com Logo

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের


আমাদেরবরিশাল.কম

২৫ December ২০২৩ Monday ১১:৪৩:০৪ PM

ভোলার লালমোহন উপজেলায় মোটরে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুল হান্নান নামে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হান্নান ওই এলাকার তফিলউদ্দিন হাওলাদার বাড়ির মো. সামছুল হকের ছেলে।জানা যায়, সকালের দিকে বাড়ির সামনে অবস্থিত মসজিদের পানি তোলার মোটর চালু করতে বিদ্যুৎসংযোগ দিতে যান হান্নান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার হান্নানের শরীরে জড়িয়ে যায়। তার জাড়ানোর সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক হান্নানের শরীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।