![]() নাজিরপুরে নিজ গাড়ির চাপায় অটোরিবকশাচালক নিহত
২৬ December ২০২৩ Tuesday ৩:৫৫:৫১ PM
নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ ![]() পিরোজপুরের নাজিরপুরে নিজ গাড়ির চাপায় মো. কালাম হাওলাদার (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজার সংলগ্ন বড়ো ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম হাওলাদার জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে কালাম তার গাড়িতে পান নিয়ে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি কুকুর দৌড়ে এসে অটোরিকশাটির নিচে পড়ে। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং নিজের গাড়ির নিচে চাপা পড়েন চালক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দ্বিপান্বীতা দেবনাথ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এমন একটি দুর্ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

