![]() নিজের অটোরিকশার নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
২৬ December ২০২৩ Tuesday ৪:৩৬:০৯ PM
![]() পিরোজপুরের নাজিরপুরে নিজের অটোরিকশার নিচে চাপা পড়ে মো. কালাম হাওলাদার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজার সংলগ্ন বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হাওলাদার জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানায়, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে ওই অটোচালক তার গাড়িতে পান নিয়ে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তার এক প্রান্ত থেকে একটি কুকুর দৌড়ে এসে ওই অটোরিকশার নিচে পড়ে। এতে অটোরিকশাটি উলটে যায় এবং নিজের চালিত ওই অটোরিকশার নিচে চাপা পড়েন চালক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এমন একটি দুর্ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। নিজের অটোতেই তিনি চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ও অটোতে থাকা ভাড়াটিয়া জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

