![]() যুব বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
১ January ২০২৪ Monday ৪:০৩:২৭ PM
ক্রীড়া প্রতিবেদকঃ ![]() আসন্ন যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার মিরপুরে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেন যুবাদের নির্বাচক হান্নান সরকার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটিই যাচ্ছে বিশ্বকাপে। কোনো পরিবর্তন আনা হয়নি। তবে স্টান্ডবাই হিসেবে আছেন পাঁচ ক্রিকেটার। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে বিশ্বকাপ। আয়োজক হিসেবে শুরুতে শ্রীলঙ্কার নাম থাকলেও গত নভেম্বরে দেশটির ক্রিকেট বোর্ডকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তাই টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। টুর্নামেন্টের এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলতে নামবে যুবা টাইগাররা। দুইদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

