![]() লালমোহনে নির্বাচনের দায়িত্বে এসে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু
৭ January ২০২৪ Sunday ২:৩৬:৪০ PM
![]() ভোলার লালমোহন উপজেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য এসে স্টোক করে মৃত্যুবরণ করেছেন মাওলানা মো: মোস্তাফিজুর রহমান নামের এক সহকারী প্রিজাইডিং অফিসার। তিনি উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ী বদরপুর ইউনিয়নের গফুর চেয়ারম্যান বাড়ি। জানা গেছে, মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান (৫০) ৬ জানুয়ারি শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার সময় ধলীগৌরনগর ইউনিয়নের বাউরিয়া ভোট কেন্দ্র-সংলগ্ন এক আত্মীয়ের বাড়িতে স্টক করে মৃত্যুবরণ করেন। আজ রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে ধলীগৌরনগর ইউনিয়নের বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

