" />
AmaderBarisal.com Logo

বরিশালের হয়ে খেলবেন না আমির


আমাদেরবরিশাল.কম

১২ January ২০২৪ Friday ৪:১৫:২৯ PM

ক্রিড়া ডেস্কঃ

আগামী ১৯ জানুয়ারি শুরু হচ্ছে দশম বিপিএল আসর। আর এবারের আসরেও ৭টি দল মাঠে থাকবে। আসন্ন আসরে ফরচুন বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ডেভ হোয়াটমোর। প্রধান কোচ হচ্ছেন মিজানুর রহমান বাবুল।

এদিকে, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকেও দলে ভিড়ান বরিশাল ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত আর বিপিএল খেলা হচ্ছে না তার। আইএল টি-টোয়েন্টি খেলার কারণে এবারের আসরে খেলবেন না তিনি। বিষয়টি গণমাধ্যমতে নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।

মিজান বলেন, এটা তো ভেতরের খবর। তাকে টেকনিক্যাল ডিরেক্টরও করতে পারি আবার প্রধান কোচও করতে পারি। হোয়াটমোর ১৮ তারিখ আসবে, এর পর সবাই বসে সিদ্ধান্ত গ্রহণ করব। আইএল টি-টোয়েন্টি শেষ হলে দুই একটা চমক আসতে পারে।’

তিনি আরও বলেন, আমরা এবার সিরিয়াস আনলাকি কারণ একসঙ্গে তিনটা জাতীয় দলের খেলা চলছে। যে কারণে ফখর জামান-আব্বাস আফ্রিদি মিস করবেন প্রথম ম্যাচ। অন্যান্য যারা বিদেশি আছে তারা ১৭ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবে। আপাতত ঐচ্ছিক অনুশীলন চলছে, কাল পরশু শুরু হবে পুরোদমে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।